বেনাপোল বন্দর পরিদর্শন করলেন তদন্ত কমিটির প্রধান

বেনাপোল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৬, ১৭:২১আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৭:২২

যশোরের বেনাপোল স্থলবন্দরে আগুন লাগার ঘটনায় গঠিত চার তদন্ত কমিটির প্রধান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাফায়েত হোসেন ক্ষতিগ্রস্ত ২৩ নম্বর শেডটি পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ২৩ নম্বর শেডের পণ্যগার, ওপেন ইয়ার্ড ও পোর্টথানা ভবন পরিদর্শন করেন। পরে তিনি বন্দর অডিটোরিয়ামে তদন্ত কমিটির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বেনাপোল বন্দর পরিদর্শন করলেন তদন্ত কমিটির প্রধান

এ সময় কমিটি প্রধান যুগ্ম সচিব সাফায়েত হোসেনের সঙ্গে ছিলেন ল্যান্ড পোর্ট সচিব হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস ছালাম, বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল, পোর্ট থানা তদন্ত (ওসি) খন্দকার শামিম, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল কুণ্ডু ও বাংলাদেশ স্থলবন্দর এমপ্লয়েজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদার।

এ সময় যুগ্ম সচিব সাফায়েত হোসেন বলেন, ‘তদন্ত কমিটি দুই দিন ধরে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করবেন। এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সব সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলবেন। পরে বন্দর অডিটোরিয়ামে সাংবাদিক সমম্মেলনে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানাবেন।’

প্রসঙ্গত, গত রবিবার (২ আক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বন্দরের ২৩ নম্বর শেডে আগুন লাগে। এতে দুই শতাধিক আমদানিকারকের শত কোটি টাকার আমদানি পণ্য এবং বেনাপোল-কলকাতা সড়কে রাখা ভারতীয় দুটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। পুড়ে যায় পোর্ট থানা ভবনের একাংশ। ফায়ার সার্ভিস ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ততক্ষণে গুদামে রক্ষিত সমস্ত পণ্য পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ণয়ে ওই দিন বিকালে পৃথক পৃথক চারটি তদন্ত কমিটি গঠন করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান