চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৬, ১৫:৫৬আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৫:৫৬

যশোর যশোরে লাখ টাকা চাঁদার দাবিতে মো. রহমাতুল্লাহ (৫৫) নামে এক ঠিকাদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোরের বিসিক শিল্পনগরী ঝুমঝুমপুরে এমইউসি ফুড কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
আহত রহমাতুল্লাহ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি যশোর সদরের ঝুমঝুমপুর কাঁঠালতলায়।
আহতের পুত্রবধূ সালমা হাসান জানান, তার শ্বশুর রহমাতুল্লাহ বিসিকে অবস্থিত এমইউসি ফুডের ঠিকাদারি করেন। একই এলাকার ওলিয়ার রহমানের ছেলে আব্দুর রব প্রায়ই তার শ্বশুরের কাছ থেকে চাঁদা নেয়। এ পর্যন্ত ৮ থেকে ১০ লাখ টাকা সে চাঁদা নিয়েছে। আজ বেলা ১১টার দিকে রহমাতুল্লাহর কাছে সে ফের ১ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় রব ও তার লোকজন রহমাতুল্লাহকে বেধড়ক মারধর করে এবং চায়নিজ কুড়াল দিয়ে বাম হাতে কোপ দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, আহতের বাম হাত থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে । তিনি এখন আশঙ্কামুক্ত।
কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার রোকিবুজ্জামান জানান, এ বিষয়ে তার কাছে এখনও কেউ কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম