খালেদাকে গুম-খুনের তালিকা দিতে হবে: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ১৫:৩০আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৬:১৬

খালেদাকে গুম-খুনের তালিকা দিতে হবে: তথ্যমন্ত্রী আগামী ৭২ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে সরকারের কাছে গুম-খুনের তালিকা দিতে হবে। তা না হলে জাতির কাছে তাকে মাফ চাইতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় এলাকায় নতুন রাস্তা উদ্বোধনের আগে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার প্রতি সরকার প্রতিহিংসা করছে এ কথা ঠিক নয়। এতিমের টাকা চুরি করলে, মানুষ পোড়ালে, জঙ্গি হামলা করলে মামলা হয় এটা তার বোঝা উচিত। উনি যদি না বুঝে থাকেন, সেটা তার ভুল। আর ভুলের মাশুল তাকে দিতেই হবে।’

মন্ত্রী বলেন, ‘একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিরা ভেবেছিল তারা পার পেয়ে যাবেন। কিন্ত তারা পার পায়নি। খালেদা জিয়াও পার পাবেন না। তিনি বাংলাদেশের জমিদার নন।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী সোহরাব আলী প্রমুখ।

আরও পড়ুন:
‘মেডিক্যালের শিক্ষা নিয়ে কম্প্রোমাইজ করিনি, করবও না’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান