‘বাংলাদেশ খাদ্য ও জাহাজ রফতানি করে, পাকিস্তান রফতানি করে সন্ত্রাস’

বাগেরহাট প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৬, ২১:১৩আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ২১:১৫

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান পাকিস্তানের সন্ত্রাসাবাদী কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘বাংলাদেশ একসময় জাহাজ আমদানি করত, এখ বাংলাদেশ এখন খাদ্য ও জাহাজ রফতানি করে আর পাকিস্তান সন্ত্রাস রফতানি করে। বাংলাদেশ ছিল একসময় গরিব দেশ, সেই বাংলাদেশ এখন নিন্মমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। শনিবার বিকালে বাগেরহাটের শিকদার বাড়ির  দুর্গা পূজার  উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের জামায়াতে ইসলামী এখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয় না। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির পর তাদের দেওয়া বিবৃতিই এর প্রমাণ করেছে।’  তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সাড়ে ১১ হাজার যুদ্ধাপোরাধীকে গ্রেফতার করে কারাগারে রেখেছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে তাদের কারাগার থেকে মুক্ত করে বিএনপি গঠন করেছিলেন। তিনি জামায়াতিদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন।’

ডা. দুলাল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাট সদর আসনের এমপি মীর শওকত আলী বাদশা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে  ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, লিটন শিকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় প্রমুখ।

/এমডিপি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম