খুলনায় সমবায়মন্ত্রীর শাশুড়ির মৃত্যু

খুলনা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৬, ২০:৫১আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ২১:২৫

খুলনায় সমবায়মন্ত্রীর শাশুড়ির মৃত্যু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের শাশুড়ি জিন্নাতুন্নেছা নাহার (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর সোয়া ২টায় খুলনা মহানগরীর আদ-দ্বীন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।  

আজ দুপুরে জিন্নাতুন্নেছা নাহার নিয়মিত চেকআপের জন্য খুলনা মহানগরীর আদ-দ্বীন হাসপাতালে যান। সেখানে চেকআপ চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মরহুমের ছোট ছেলে শেখ ফান্টুস এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিন্নাতুন্নেছা নাহার ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনা মহানগরীর ৬৫ হাজী মহসীন রোডে থাকতেন।

তিনি আরও জানান, রবিবার বাদ জোহর খুলনার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ টুটপাড়া কবরস্থানে মরহুমার স্বামী ডা. আবু সাঈদ এর কবরের পাশে দাফন করা হবে।

এদিকে, জিন্নাতুন্নেছা নাহারের মৃত্যুর খবর পেয়ে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মিজানুর রহমান, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল সুজনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত হন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী