শ্বশুরবাড়িতে দাফন সম্পন্ন জেএমবি নেতা আরিফের

বাগেরহাট প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৬, ০৮:৫৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ০৯:০০

বাগেরহাট জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের লাশ বাগেরহাটের উদয়পুরের শ্বশুর বাড়িতে দাফন করা হয়েছে। জানাজা শেষে রবিবার দিনগত রাত দেড়টার দিকে তার দাফন সম্পন্ন হয়েছে। মোল্লাহাট থানার ওসি আ ক ম খায়রুল আনাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, দাফনের আগে আরিফের ২০ থেকে ৩০ জন স্বজন জানাজায় অংশ নেন। পুলিশের পাহারায় জানাজা ও দাফন সম্পন্ন হয়।

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার দায়ে জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় রবিবার রাত ১০টা ৩০ মিনিটে। খুলনা জেলা কারাগারে ফাঁসির রশিতে তার ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর আরিফের লাশ বাগেরহাটের উদয়পুরে তার শ্বশুর বাড়িতে পাঠানো হয়। শ্বশুর কাউসার মোল্লার বাড়ির কাছেই এক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। স্ত্রীর ইচ্ছানুযায়ীই তাকে সেখানে দাফন করা হলো।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠী জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করে জেএমবি। ২০০৬ সালের ২৯ মে এ হত্যা মামলার রায়ে ঝালকাঠীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ সাতজনের ফাঁসির আদেশ দেন। ছয়জনের ফাঁসি কার্যকর হলেও আরিফ পলাতক ছিলেন। ২০০৭ সালের ১০ জুলাই ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার হয়। এরপর আপিল করেন তিনি।
গত ২৮ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন। জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফ ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে ছিলেন।

আরও পড়ুন- 

ঘাতকদের দাবি ছিল ‘আল্লাহর আইন অমান্য করায় হত্যা’
‘আরিফের ফাঁসি হওয়ায় তৃপ্তি পাচ্ছি’

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম