কুষ্টিয়ায় চাল বিতরণে অনিয়মের দায়ে ২ জনের ডিলারশিপ বাতিল

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ০২:০৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ০২:৩৩

কুষ্টিয়া কুষ্টিয়ার দৌলতপুরে হত দরিদ্রদের মাঝে ১০ টাকা মূল্যের চাল বিতরণে অনিয়মের দায়ে দুই জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান ডিলারশিপ বাতিলের আদেশ দেন। ডিলাররা হলেন উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের তরিকুল ইসলাম ও মথুরাপুর ইউনিয়নের মাসুদ রানা। ৎ
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিলার তরিকুল ও মাসুদ সেপ্টেম্বর মাসের ১২ মেট্রিক টন চাল উত্তোলন করে কালো বাজারে বিক্রি করে দেন। এ খবরে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান দুই ইউনিয়নে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ঘটনার প্রমাণ পান। এরই পরিপ্রেক্ষিতে রিফায়েতপুর ও মথুরাপুর ইউনিয়নের ডিলার তরিকুল ইসলাম ও মাসুদ রানার ডিলারশিপ বাতিল করা হয়।
দৌলতপুর খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, ‘‘হতদরিদ্রদের চাল তাদের মাঝে বিক্রি না করায় এবং দরিদ্রদের পরিবর্তে ধনীদের নামে ‘ফেয়ার প্রাইস’ কার্ড সরবরাহ হওয়ায় ডিলার তরিকুল ও মাসুদ রানার ডিলারশিপ বাতিল করা হয়েছে। এছাড়া দৌলতপুরের ১৪ ইউনিয়নে ‘ফেয়ার প্রাইস’ কার্ড নতুন করে যাচাই করা হবে। যাচাই-বাছাইয়ের জন্য দৌলতপুর যুব উন্নয়ন কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের কমিটি করা হয়েছে।’
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌফিকুর রহমান জানান, ‘‘১০ টাকা কেজির চাল বিক্রয়ে অনিয়মের অভিযোগ হওয়ায় নতুন করে দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নে ‘ফেয়ার প্রাইস’ কার্ডের যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অক্টোবর মাসের চাল হতদরিদ্রের মাঝে সরবরাহ করা হবে।’’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম