এনএসআই পরিচয়ে শিক্ষকের কাছে চাঁদা দাবি, আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১২:৪০আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১২:৪২

চাঁদাবাজি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় একটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে মুঠোফোনে চাঁদা চাওয়ার অভিযোগে বুলবুল আহমদ (২৫) নামে জুনিয়র এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, দামুড়হুদার দশমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নারায়ণ চন্দ্রের কাছে এনএসআই পরিচয় দিয়ে বিভিন্ন সময় মুঠোফোনে বুলবুল আহমাদ মোটা অংকের টাকা দাবি করে আসছিল। মোবাইলের নম্বর ধরে শিক্ষক নারায়ণ চন্দ্র থানায় একটি অভিযোগ করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে বুলবুল আহমদকে আটক করেছে।

আটক বুলবুল জানান, ওই শিক্ষকের কাছে শ্যামল দত্ত নামে একজন তাকে ফোন দিয়ে টাকা চাইতে বলেন। সে না বুঝে কাজটি করে ফেলেছে। পরে শ্যামল দত্ত নামে ওই ব্যক্তি আর ফোনও ধরে না। সেও তাকে চেনে না বলে দাবি করেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চাঁদা দাবি করার অভিযোগে বুলবুলকে আটক করা হয়েছে এবং আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় স্কুল শিক্ষক নারায়ণ চন্দ্র তার পরিবার নিয়ে নিরাপওায়হীনতায় রয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম