প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ২১:৫৭আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২৩:১০

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ শহরে পূজা মজুমদার নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে লিটু হোসেন নামে এক যুবক। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় এ ঘটনা ঘটে।
পূজা ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ার জমিলা খাতুন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্কুলছাত্রীর মা শিখা মজুমদার জানান, বখাটে যুবক লিটু বেশ কিছু দিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। এক পর্যায়ে তার মেয়ে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সন্ধ্যায় ওই যুবক তাদের বাসায় এসে মেয়েকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পূজাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলা ট্রিবিউনকে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লিটুকে আটকে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ সদর হাসপাতালের ইর্মাজেন্সি মেডিক্যাল অফিসার ডা. মাসুদুজ্জামান বলেন, স্কুলছাত্রীকে ধারালো কোনও অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।এ কারণে গভীর ক্ষত হয়েছে। আমরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম