‘বন্দুকযুদ্ধে’ নিহত দুইজন জামায়াত ও শিবির নেতা

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ১২:৪২আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১২:৪২

ঝিনাইদহ ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই ব্যক্তির পরিচয় জানিয়েছে পুলিশ। তারা জামায়াত ও শিবির নেতা বলে জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে তাদের পরিচয় নিশ্চিত করে পুলিশ।

নিহতরা হলেন, ঝিনাইদহ পৌর জামায়াতের আমির জহুরুল ইসলাম ও ঢাকা মহানগর (পশ্চিম) শিবিরের উপদেষ্টা তারিক হাসান সবুজ। জহুরুল ইসলাম শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকার শমসের মোল্লার ছেলে এবং সবুজ আরাপপুর এলাকার ইউসুফ আলীর ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, সকালে নিহতদের স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন। পরে বিভিন্ন থানায় খোঁজ নিয়ে জানতে পেরেছি জহুরুল ইসলামের নামে বিভিন্ন থানায় ৭ টি এবং তারিক হাসান সবুজের নামে ১ টি মামলা রয়েছে।

উল্লেখ্য, এর আগে পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোররাতে বাইপাস সড়ক দিয়ে কালীগঞ্জ থেকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। সেসময় পুলিশের একটি টহল দল তাদের থামতে সিগনাল দেয়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ৩ টি বোমা নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। পুলিশ এসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে ৭-৮ মিনিট গোলাগুলি হয়।

পরে সন্ত্রাসীরা দুইটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে একটি মোটরসাইকেল, ২টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৫ টি বোমা, ২টি চাপাতি, ১ টি ছোড়া উদ্ধার করা হয়।

আরও পড়ুন- 


দোকানের সঙ্গে ঝুলিয়ে স্কুলছাত্রকে নির্যাতন

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম