খুলনার দক্ষিণ জেলা জামায়াত আমির কারাগারে

খুলনা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ১৬:১২আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৬:১২

কারাগার বাস ভাঙচুর মামলায় খুলনার দক্ষিণ জেলা জামায়াতের আমির ও কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার তিনি এ মামলায় আদালতে হাজির হলে বিচারক জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার দুপরে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এ আদেশ দেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত (ওসি) শমসের আলী জানান, বাস ভাঙচুর মামলায় জামিনে থাকায় তিনি এলাকার শান্তি নষ্ট করার প্রচেষ্টা করছিলেন। এ অবস্থায় আদালতকে বিষয়টি জানানো হয়েছিল।
তিনি আরও জানান, গত ১৫ সেপ্টেম্বর উপজেলার কালনা বাজারের একটি গাড়ি ভাঙচুর হয়। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর বাসের স্টাটার সেলিম গাজী বাদী একটি মামলা দায়ের করেন। এই মামলার ২নং আসামি উপজেলা চেয়ারম্যান তমিজউদ্দীন। এরপর ২২ সেপ্টেম্বর তমিজ উদ্দিন আদালতে হাজির হয়ে জামিন নেন। বুধবার এই মামলার ধার্য দিনে তিনি আদালতে হাজিরা দেন। এ সময় শুনানির পর বিচারক জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওসি জানান, জামায়াতের শীর্ষ এ নেতা রাষ্ট্রদ্রোহ ও নাশকতা মামলাসহ প্রায় ছয়টি মামলার চার্জশিটভুক্ত আসামি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম