দক্ষিণাঞ্চলে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের: ডিআইজি

বাগেরহাট প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ১৯:১৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:১৫

বাগেরহাটে খুলনা রেঞ্জের ডিআইজির প্রেস ব্রিফিং নব্য জেএমবি’র জঙ্গিরা বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর ও পিরোজপুর জেলায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান। তারা আওয়ামী লীগের নেতা ও পুলিশের ওপর হামলারও পরিকল্পনা করছিল। আটক হওয়া চার জঙ্গির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুলিশ এসব তথ্য পেয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিআইজি মনিরুজ্জামান বলেন, ‘নব্য জেএমবির এই গ্রুপটি বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর ও যশোর জেলার একাংশে আওয়ামী লীগ নেতা ও পুলিশকে টার্গেট করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে। আওয়ামী লীগের দলীয় কোন্দলের সুযোগে ওই দলটির নেতাদের টার্গেট করেছে। পুলিশের মনোবল ভাঙতে খুলনা রেঞ্জের শীর্ষ পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে কনেস্টবল পর্যন্ত কোনও পুলিশ সদস্য নব্য জেএমবির টার্গেটের বাইরে নয়।’

ডিআইজি বলেন,  ‘বাংলা ভাইয়ের সঙ্গে কাজ করতো এমন এক জেএমবি নেতা এখন দক্ষিণাঞ্চলে তৎপরতা চালাচ্ছে। বাগেরহাটের কচুয়ায় মঙ্গলবার রাতে আটক এই চার জঙ্গিসহ একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে ওই জেএমবি নেতা। পুলিশ নব্য জেএমবির এই টিম লিডারের সম্পর্কে অনেক গৃরুত্বপূর্ণ তথ্য পেলেও দ্রুত গ্রেফতারের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।’   

ডিআইজি আরও বলেন, ‘নব্য জেএমবির এই গ্রুপটিতে  আইটি বিশেষজ্ঞ রয়েছে। তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে নিজস্ব সফ্টওয়্যার তৈরি করেছে। কচুয়ায় অভিযানের সময় পালিয়ে যাওয়া ৭ থেকে ৮ জন জঙ্গিসহ এই গ্রুপটিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সহকারী পুলিশ সুপার জিয়াউল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে নব্য জেএমবির ৪ সদস্যকে আটক করে। তাদের নামে পৃথক ৪টি মামলা দিয়ে পুলিশ আদালতে পাঠালে তারা নব্য জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে বিস্তারিত বর্ণনাসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আরও পড়ুন- 

আ. লীগের কেন্দ্রীয় ৩৮ পদের জন্য দৌড়ঝাঁপ

সব বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী

/এআর/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম