খুলনায় গাড়ি বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২

খুলনা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৬, ০২:০১আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ০২:০৬

খুলনা খুলনায় ভুয়া কাস্টম কর্মকর্তা পরিচয় দিয়ে গাড়ি বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন, শেখ দিঘলিয়া উপজেলার রাধামাধপুর এলাকার মো.আসাদ শেখ ও মহানগরীর বসুপাড়া এতিমখানা মোড় এলাকার মো.মিলন আল জাবির ওরফে নিপু।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী জানান, গাড়ি বিক্রির নামে প্রতারণার ঘটনায় ঢাকার সাভার এলাকার বাসিন্দা বিপ্লব সাহা নামে এক ব্যক্তি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ৬ জনকে আসামি করা হয়েছে। এরপর শুক্রবার সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে সাদা রঙের একটি প্রাইভেটকারসহ চালক মো. মিলন আল জাবিরকে গ্রেফতার করা হয়।  

বিপ্লব সাহা জানান, খুলনার মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি নিজেকে কাস্টম কর্মকর্তা পরিচয় দিয়ে মংলা পোর্ট থেকে তাকে ৪০ লাখ টাকা দামের গাড়ি ২০ লাখ টাকায় কিনে দেবে বলে জানায়। গাড়ি কেনার জন্য তিনি প্রাথমিকভাবে জাহাঙ্গীরকে ৫০ হাজার টাকা ও এসএ পরিবহনের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা দেন। এরপর জাহাঙ্গীরের প্রলোভনে বিপ্লব সাহা তার চারজন বন্ধু নিয়ে খুলনায় আসেন এবং শুক্রবার বিকেল ৪টার দিকে খালিশপুর পোর্ট স্কুলের সামনে জাহাঙ্গীরের সঙ্গে দেখা করেন। এরপর তিনি গাড়ি কেনার জন্য অবশিষ্ট ১৯ লাখ টাকা নগদ দেন। এ সময় আসাদ শেখকে তাদের কাছে রেখে জাহাঙ্গীর টাকা নিয়ে একটি সাদা রঙের এক্স করোলা গাড়িতে করে চলে যায়। যাওয়ার সময় আসাদ শেখকে সঙ্গে নিয়ে বিপ্লবকে মংলা পোর্ট আসতে বলেন এবং সেখান থেকে গাড়ি নেওয়ার কথা বলে। এর কিছুক্ষণ পর আসাদ শেখ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিপ্লবের সঙ্গে আসা সুমন ও তার বন্ধুরা আসাদকে ধরে খালিশপুর থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে আসাদ শেখকে গ্রেফতার করে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান