কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৬, ০২:৫৭আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ০৩:০০

 

কুষ্টিয়া কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। এ সময় এক পুলিশ কর্মকর্তাসহ দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪টি বোমা, ২টি রামদা ও ২টি হাসুয়াসসহ ডাকাতি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে মিরপুর-ভেড়ামারা আঞ্চলিক সড়কের ধুবাইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ ও  অজ্ঞাত নসিমন গাড়ির চালক।    

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান বলেন, রাতে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানায়,উপজেলার গোবিন্দগুনিয়া এলাকায় ডাকাত অবস্থান করছে। তারা ওই সড়কে প্রতিবন্ধকতা দিয়ে বেশ কিছু যানবাহন আটকে রেখেছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের ওপর ককটেল ও গুলি চালায় ডাকাতরা। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই স্থান থেতে দুজনের লাশ উদ্ধার করা হয়। এসময় (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ স্পিল্টার বিদ্ধ হন এবং নসিমন চালক আহত হন।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, নিহত দুই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তাদের দুজনের পরনে ছিল হাফ প্যান্ট ও কোমরে গামছা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তারা ডাকাত দলের সদস্য। এই দলটি ১৫টি যানবাহন আটকে রেখে ডাকাতির চেষ্টা করছিল।

এই ডাকাতদের সঙ্গে আরও কয়েকজন ডাকাত জড়িত থাকতে পারে বলেও জানিয়েছেন ওসি কাজী জালাল উদ্দিন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম