‘১০ টাকার চাল বিতরণে অনিয়ম হলে কেউ ছাড় পাবে না’

খুলনা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৬, ১৮:৩৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৮:৩৪

‘১০ টাকার চাল বিতরণে অনিয়ম হলে কেউ ছাড় পাবে না’ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়ম হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগে পেলে ডিলারশিপও বাতিল করা হবে।

রবিবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলা প্রাণিসম্পদ এর কার্যালয় চত্বরে উপজেলা প্রাণিস্পদ উন্নয়ন কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, সারাদেশে ৮৬টি উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে এবং এগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।

তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তাবলয়ের কার্যক্রমের সুবিধা নিয়ে সমাজের বিভিন্ন স্তরের বঞ্চিতরা এখন স্বাবলম্বী হচ্ছে। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ফুলতলা এবং ডুমুরিয়া উপজেলার প্রতিটি পরিবারকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব হবে।

খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা.মো. আবুল কালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. শাহনাজ বেগম, প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক ডা. মো. নিজাম উদ্দিন।

উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন (ইউএলডিসি) প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় এক কোটি ১০ হাজার টাকা। এর আগে প্রতিমন্ত্রী নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

এর আগে সকালে প্রতিমন্ত্রী ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির আওতায় দলিত, হরিজন, বেঁদে এবং অন্যান্য ভাতা ভোগীদের মাঝে কার্ড বিতরণ করেন। অনুষ্ঠানে ১৫৮ জন প্রতিবন্ধি, ২০৯ জন বয়স্ক, ৯০ জন বিধবা এবং ২০ জন দলিতদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়।

আরও পড়ুন:

জামাই ফারুককে হাতছাড়া করতে নারাজ ভারত

 

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম