ঝিনাইদহের দুই ইউপিতে ভোট গ্রহণ চলছে

ঝিনাইদহ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ১১:৪৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১১:৫২

ঝিনাইদহের দুই ইউপিতে ভোট গ্রহণ চলছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর সিমলা-রোকনপুর ও ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ সোমবার ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।  

নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকাল থেকে এ দুটি ইউপির ২০টি কেন্দ্রে  ৫ জন ম্যাজিস্ট্রেট, সাড়ে ৩শ পুলিশ সদস্য, ৪টি স্ট্রাইকিং ফোর্স, ৭ টি মোবাইল টিম ছাড়াও র‌্যাব ও বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলে রয়েছেন।

এ দুটি ইউপির মধ্যে সিমলা রোকনপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, রায়গ্রাম ইউনিয়নে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু মাহাবুবুর রহমান নামের এক প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ দুটি ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ৭৬  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা যায়, ইউনিয়ন পরিষদের নির্বাচনের ৩য় ধাপে (২৩ এপ্রিল) কালীগঞ্জের ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ২ টি সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউপিতে সীমানা জটিলতার কারণে নির্বাচন হয়নি।

রায়গ্রাম ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৬৭৫ জন।

অপরদিকে, সিমলা-রোকনপুর ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ১২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৬২১ জন ও মহিলা ভোটার রয়েছে ৩ হাজার ৫০৩ জন।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম