মাগুরার ২টিতে আ. লীগ, একটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী

মাগুরা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ২২:০৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ২২:০৩

মাগুরা মাগুরার তিন ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে দুইটিতে আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

রিটার্নিং অফিসার মধুসুদন সাহা ঘোষিত ফলাফলে শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুহতাসিম বিল্লাহ সংগ্রাম। তিনি পেয়েছেন ৮ হাজার ২৪০ ভোট। ৬ হাজার ৪৬৩ ভোট পেয়ে নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটি।
শালিখার গঙ্গারামপুর ইউপিতে ৫২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফিরোজ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুল হালিম। শালিখা উপজেলা নির্বাহী অফিসার মো. মোমিন উদ্দিন এ ফলাফল নিশ্চিত করেছেন।
মহম্মদপুর উপজেলা সদর ইউপিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু মিয়া। নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী ইকবাল আকতার উজ্জ্বল।
রিটার্নিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নির্বাচনের এ ফল জানিয়েছেন।
/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম