ঝিনাইদহে ২ ইউপিতেই আ. লীগ প্রার্থী নির্বাচিত

ঝিনাইদহ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৬, ২২:২৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ২২:২৬

ইউপি নির্বাচন ২০১৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঝিনাইদহের কালীগঞ্জের সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ২ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিমলা রোকনপুর ইউপিতে ১ জন ও রায়গ্রাম ইউপিতে ৪ জনসহ মোট ২ ইউপিতে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদের মধ্যে ৭ নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আলী হোসেন অপু ৯২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী মসিউর রহমান পেয়েছেন ২৬১৫ ভোট।
একই ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম (আনারস) প্রতীকে পেয়েছেন ১৩৮৯ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আনোয়ার হোসেন (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ৭২১ভোট।
অপরদিকে ৫ নং সিমলা-রোকনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী নাসির উদ্দীন। ওই ইউনিয়নে অন্য কোন প্রার্থী না থাকায় তিনি আগেই বিনাপ্রতিন্দ্বতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। এ ইউনিয়নে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচন রিটানিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ২ টি ইউপিতেই আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আলী হোসেন অপু ও নাসির চৌধুরী চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ২০ টি কেন্দ্রে ৫ জন ম্যাজিস্ট্রেট, সাড়ে ৩শ পুলিশ সদস্য, ৪ টি স্ট্রাইকিং ফোর্স, ৭ টি মোবাইল টিম ছাড়াও র্যা ব ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে ছিল।
/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক