২২ দিনে একটি মোবাইল কোর্টেরও প্রয়োজন হয়নি বাগেরহাটে

এস এম সামছুর রহমান, বাগেরহাট
০৩ নভেম্বর ২০১৬, ১২:২২আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১২:২২

ইলিশ মাছ মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে বুধবার রাত ১২টায়। এরপরই আবার কর্মব্যস্ততায় সরব হয়ে উঠেছে বাগেরহাটের জেলেপল্লি। নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ আহরণে যেতে শুরু করেছেন তারা। বাগেরহাটের প্রধান মৎস্য বন্দর কেবিঘাট, মংলা, রামপাল ও শরণখোলায় খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার ২২ দিনে একবারও মোবাইল কোর্ট পরিচালনার দরকার হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শরণখোলা উপজেলার রাজৈর এলাকার বরফকলের ঘাটে গিয়ে দেখা যায়, শতাধিক ট্রলার জড়ো হয়েছে পাঁচটি বরফ কলঘাটে। শ্রমিকরা ট্রলারগুলোতে বরফ ভরছেন। জেলেরা জাল তুলছেন ট্রলারে। দীর্ঘ অবসর সময় কাটানোর পর সাগরে যাওয়ার উদ্দেশে মাঝিমাল্লারাও যথাসময়ে হাজির হয়েছেন। রাত ১২টার পরই শুরু হয় তাদের ইলিশ ধরতে বঙ্গোপসাগরে যাওয়ার সেই মাহেন্দ্রক্ষণ।

জাতীয় মৎস্যজীবী সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মজিবর তালুকদার জানান, অন্যান্য বছরের তুলনায় এবার সফলভাবেই ইলিশ অবরোধ শেষ হয়েছে। শরণখোলার কোনও জেলেই অবরোধের মধ্যে নদী-সাগরে জাল ফেলেননি। অবরোধের সময় তারা জাল-ট্রলার মেরামতে সময় পার করেছেন। বলতে গেলে শতভাগ সফল হয়েছে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, মা’ইলিশ সংরক্ষণ ও ইলিশ অবরোধ সফল করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। অবরোধ চলাকালীন কোনও জেলে মাছ ধরতে নামেনি। এমনকি ২২দিনে একটি মোবাইল কোর্টও পরিচালনার প্রয়োজন হয়নি। অবরোধ শুরুর আগে প্রচার-প্রচারণার পাশাপাশি জেলে-মহাজনদের নিয়ে একাধিক সভা সমাবেশ করা হয়েছে। জেলে-মহাজনদের আন্তরিকতায় এবারের অবরোধ শতভাগ সফল হয়েছে।

আরও পড়ুন- 

জেলহত্যা মামলা: অনেক আসামিই বিচারের মুখোমুখি হয়নি

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের