ঝিনাইদহে চালের মিল থেকে সাতশ’ বস্তা চাল লুট

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৬, ১০:১৮আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১১:৪৮

ঝিনাইদহে চালের মিল থেকে সাতশ’ বস্তা চাল লুট
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে একটি চালের মিল থেকে শ্রমিকদের বেঁধে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ৬৯১ বস্তা চাল লুট করেছে একদল ডাকাত। শনিবার ভোরে আরকে এন্টারপ্রাইজ নামের ওই চালের মিলে এ ঘটনা ঘটে। ডাকাতরা ট্রাকে করে চালগুলো নিয়ে যায়।

প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামান মনা জানান, শনিবার ভোর রাতে ১৫/২০ জনের একদল ডাকাত মিলের মধ্যে প্রবেশ করে সেখানে থাকা পাঁচজন কর্মচারীকে বেঁধে  ফেলে। এরপর তারা গুদামে থাকা ৫০ কেজি ওজনের প্রায় ৬৯১ বস্তা চাল দুটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, লুট হওয়া চালের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ৮২ হাজার টাকা। বিষয়টি সকালে পুলিশকে জানানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, বিষয়টি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে লুট হওয়া চাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

 আরও পড়ুন:

নাসিরনগরে হামলার ঘটনায় ৩০ জন আটক

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের