যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৬, ১৪:৫৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৪:৫৭

আটক তুহিন খান যশোর শহরের বারান্দিপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তুহিন খান (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কদমতলা এলাকার থেকে তাকে আটক করা হয়।  

আটক তুহিন খান একই এলাকার জোনাব আলীর ছেলে। ধর্ষণের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর স্বজনরা জানান, কয়েক মাস ধরে তুহিন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এজন্য তারা ভাড়া বাসা পরিবর্তন করে গত মাসে শহরের বারান্দিপাড়ায় চলে আসেন। ছাত্রীর বাবা অটোরিকশা চালক আর মা অন্যের বাসাবাড়িতে কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ওই ছাত্রীর মা-বাবা কেউ বাসায় ছিলো না। এই সুযোগে তুহিন বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে ওই ছাত্রীর মা এসে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাতে ওই ছাত্রী নির্যাতনের কথা তার মাকে জানায়।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক রবিউল ইসলাম শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে নিশ্চিত করছেন।

আটক তুহিন জানায়, সে মেয়েটিকে ভালবাসে। বাসায় কেউ না থাকায় মেয়েটি তাকে ডেকে নিয়ে যায়।

মেয়েটি তাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে বলেও জানিয়েছে তুহিন। 

যশোর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মো. মোকাদ্দেস হোসেন জানান, আটক তুহিনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হচ্ছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম