মাগুরায় কাত্যায়নী পূজা শুরু

মাজহারুল হক লিপু, মাগুরা
০৬ নভেম্বর ২০১৬, ১৫:১০আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৫:১০

মাগুরায় কাত্যায়নী পূজা শুরু সম্প্রতি সংখ্যালঘুদের ওপর কয়েকটি হামলার ঘটনা ম্লান করতে পারেনি মাগুরার কাত্যায়নী উৎসবকে। বর্ণিল আলোকসজ্জায়, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা।

দুর্গা পূজা হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও মাগুরা এক্ষেত্রে ব্যতিক্রম। ৬৫ বছরের ধারাবাহিকতায় কাত্যায়নী পূজাই এখন মাগুরার প্রধান ধর্মীয় উৎসব। একইসঙ্গে মাগুরার কাত্যায়নী উৎসব সারাবিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ আগ্রহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন জেলাসহ ভারত ও নেপাল থেকেও দর্শনার্থীদের আগমন ঘটে এ উৎসবে। ধর্ম-বর্ণ নির্মিমেষে লাখ লাখ মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এ উৎসব।

৬৫ বছর আগে মাগুরার পারনান্দুয়ালী এলাকার সতীশ মাঝি প্রথম এই উৎসবের সূচনা করেন। ধীরে ধীরে তা মাগুরার হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসবে পরিণত হয়ে ওঠে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু বলেন, ‘সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদেরকে থামাতে পারেনি। এ বছর মাগুরা শহরে ১৩টি মণ্ডপসহ জেলায় ৮৭টি মণ্ডপে পূজা হচ্ছে যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।’

হিন্দুশাস্ত্র মতে, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণকে পিতা,পতি,সন্তান অথবা প্রভু’ হিসেবে পেতে কার্তিক মাসে গোপীবালারা যমুনা নদীর তীরে প্রার্থনা করতেন। মূলত সেখান থেকেই কাত্যায়নী পূজার উদ্ভব। দুর্গা পূজার মত এ উৎসবও পাঁচদিন ধরে হয় এবং পূজার মূর্তিগুলিও অবিকল দুর্গা পূজার মতই।

কাত্যায়নী উৎসব পাঁচ দিনে শেষ হলেও উৎসব উপলক্ষে মেলা চলবে মাসব্যাপী।

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম