খুলনায় শিশু শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে শিক্ষকসহ আটক ২

খুলনা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৬, ০০:৫৯আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ০১:০১

খুলনায় শিশু শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে শিক্ষকসহ আটক ২ খুলনায় শিশু শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষকসহ দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার নগরীর সোনাডাঙ্গার মজিদ স্মরণী রোডের আল-কোরআন মাল্টিন্যাশনাল একাডেমি থেকে তাদেরকে আটক করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, সহায়তার জন্য হেল্প লাইনে সকালে শিশুরা ফোন করে। পরে এটি খুলনা সমাজসেবা অধিদফতরের কর্মকর্তাদের জানানো হয়। পরবর্তীতে সমাজসেবা অধিদফতর শিশুদের ওপর নির্যাতনের ঘটনাটি জেলা প্রশাসন ও পুলিশকে জানায়। পুলিশ আল-কোরআন মাল্টিন্যাশনাল একাডেমিতে গিয়ে অভিযোগের সত্যতা পায়। ঘটনাস্থল থেকে পুলিশ শিক্ষক আবু বক্কর ও প্রতিষ্ঠানের কেয়ারটেকার তোরাব আলীকে আটক করে। এসময় ওই স্থান থেকে পাঁচ নির্যাতিত ছাত্রকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।
সহকারী কমিশনার সোনালী সেন জানান, বেশ কিছু দিন ধরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক ছাত্রদের ওপর যৌন নির্যাতনসহ বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। বদ্ধ ঘরে থাকায় শিশুরা নির্যাতনের খবর কাউকে জানাতে পারেনি। সকালে কয়েকজন ছাত্র ঘটনাটি জানিয়ে হেল্প লাইনের সাহায্য নেয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম