রসুলপুরে দাফন করা হলো ডা. এম আর খানকে

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৬, ১২:৩৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১২:৩৮

রসুলপুরে দাফন করা হলো ডা. এম আর খানকে সাতক্ষীরার রসুলপুরে স্ত্রী আনোয়ারা খানমের কবরের পাশে দাফন করা হলো জাতীয় অধ্যাপক শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানকে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর হাইস্কুলের মাঠে ৬ষ্ঠ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে ডা. এমআর খানের জন্য দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন জাতীয় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের মহাসচিব প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ এবং পরিবারের পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক আবেদ খান।

এর আগে সাতক্ষীরা জেলার সর্বস্তরের মানুষ ডা. এম আর খানকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন। সোমবার সকাল ১০টায় তার মরদেহ রসুলপুর হাইস্কুলের মাঠে রাখা হয়। পরে তার কফিনে একে একে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পুলিশ সুপার আলতাফ হোসেন ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।

এছাড়া তার কফিনে জেলা আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, শিশু হাসপাতাল, সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা, রসুলপুর হাইস্কুল, পিএন হাইস্কুলসহ অর্ধ শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

শনিবার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বিকেল ৪টা ২৫ মিনিটে তিনি মারা যান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি