মৎস্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করায় আদালত চত্বরে বাদীর আইনজীবীকে মারধর

খুলনা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৬, ১৮:৩৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৮:৩৬

খুলনা মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মো. ছায়েদুল হকের বিরুদ্ধে হিন্দুদের নিয়ে কটূক্তির অভিযোগ করায় খুলনা আদালত চত্বরে বাদীর আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে।  হামলার পর বাদী বিধান ঘোষ অভিযোগটি আদালত থেকে প্রত্যাহার করে নেন বলে জানিয়েছেন তার আইনজীবী তৌহিদুর রহমান তুষার।

তৌহিদুর রহমান জানান, বিকালে আদালতে ওঠার আগেই আওয়ামীপন্থী আইনজীবীরা তার ওপর হামলা করে। এরপর বাদী অভিযোগটি প্রত্যাহার করে নেন। তিনি জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

খুলনা সিএমএম আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার সাহা বলেন, বাদী নিজেই অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন। ফলে শুনানি হয়নি।

এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী আইনজীবীদের নেতা আনিসুর রহমান পপলু বলেন, আসন্ন নির্বাচনে তিনি সভাপতি প্রার্থী। প্রতিপক্ষরা তার সুনাম ক্ষুণ্ণ করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

হিন্দুদের নিয়ে কটূক্তির অভিযোগে মঙ্গলবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মো. ছায়েদুল হকের নামে অভিযোগ দায়ের হয়। বিকাল ৩টায় অভিযোগের শুনানি ধার্য ছিল।

আরও পড়ুন:
সংখ্যালঘুদের নিয়ে ‘কটূক্তি’: মন্ত্রী ছায়েদুলের নামে আদালতে অভিযোগ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম