চুয়াডাঙ্গায় বিএডিসি’র দু’দল শ্রমিকের সংঘর্ষ, আহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৬, ০০:৩৮আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ০০:৪৫

গুরুতর আহত এক শ্রমিক চুয়াডাঙ্গা শহরের কলোনীপাড়ায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এ শ্রমিক নিয়োগ ও প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনীপাড়ার শুকুর আলীর ছেলে সিরাজুল ইসলাম ( ৩০), হোসেন আলীর ছেলে আতর আলী (২৫) ও গোলাম হোসেনের ছেলে আকমান হোসেন (২৮)।

পুলিশ জানায়, ছয়টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা হয়েছে। সেইসঙ্গে ছিল ধারাল অস্ত্রের ব্যবহার। ধারাল অস্ত্রের আঘাতেই তিন শ্রমিক গুরুতর আহত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।

বিস্ফোরিত ককটেলগুলোর একটি

সিরাজুল নামে এক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেছেন।  

প্রতক্ষ্যদর্শীরা জানান দু’দলের সংঘর্ষে শ্রমিকরা ধারাল অস্ত্র এবং বোমা হামলা চালায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, চুয়াডাঙ্গা বিএডিসি গোডাউনে শ্রমিক নিয়োগ ও কর্তৃত্ব নেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের দুটি দলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ ঘটনায় আটক তিনজনের সংশ্লিষ্টতা আছে কি নেই তা খতিয়ে দেখা হচ্ছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের