ঝিনাইদহে ট্রাক-আলমসাধু সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৬, ০৯:১৭আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১০:২৭

ঝিনাইদহে ট্রাক ও আলমসাধু সংঘর্ষ ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আলমসাধুর চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা ইটভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত চারজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম এ কাফি।

এই দুর্ঘটনায় নিহত দুইজন হলেন- আলমসাধুর চালক আমির খাঁ (৫০) ও যাত্রী আমজাদ বিশ্বাস (৬০)। আমির খাঁ ঘটনাস্থলেই মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান আমজাদ।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, একটি পিকআপ ট্রাক (ঢাকা মেট্রো ড-১৪-৬২২৩) কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে পাতিবিলা ইটভাটা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির।

এই দুর্ঘটনায় আহতরা হলেন- ছোট ঘিঘাটি গ্রামের রহমত বিশ্বাসের ছেলে বসির (৪৫), শাহপুর ঘিঘাটি গ্রামের অমেদ আলী ছেলে জাহাঙ্গীর (২৮), একই গ্রামের করম আলী ছেলে লিটন (২৮) ও চাঁদপুর পাড়া গ্রামের আমজেদ আলী ছেলে কালাম (২৫)। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বসির, জাহাঙ্গীর ও লিটনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান। ট্রাকটি আটক করা হয় বলে জানান এসআই মাহফুজুর রহমান।

এদিকে দুর্ঘটনার পর ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছুটে যান।

আরও পড়ুন- 


‘বেঁচে থাকতে এই বিচার দেখে যেতে চাই’ (ভিডিও)

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম