ঝিনাইদহে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৬, ১০:২৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১০:২৩

দুর্ঘটনা ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নান্নু মিয়া (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার ভোররাতে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নান্নু মিয়া মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।

আহতরা হলেন সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বিশারত আলীর ছেলে আবু তালেব (৩০), বেতাই গ্রামের আবুল কাশেমের ছেলে ওলিয়ার (২২), আবু তালেবের ছেলে আলীরাজ (২৫), মজিবর রহমানের ছেলে সুমন মিয়া (২০), কালীগঞ্জ উপজেলার চাপাইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে সোহাগ উদ্দিন (৩০) ও ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে নয়ন মিয়া (২৪)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ভোররাতে যশোর থেকে একটি ট্রাক কুষ্টিয়ায় যাচ্ছিল। পথে বিষয়খালী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা সাত শ্রমিক আহত হয়। সেখান থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নান্নু মিয়া নামের এক শ্রমিক মারা যায়।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের