যশোরে গোলাগুলিতে যুবক নিহত

যশোর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৬, ১০:৪০আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১০:৫০

যশোর যশোরে সন্ত্রাসী হাফিজুর রহমান মরার (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, মধ্যরাতে দুদল সন্ত্রাসীর গোলাগুলিতে তিনি নিহত হন।

বৃহস্পতিবার রাতে শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল খোলাডাঙ্গা এলাকায় অবস্থিত সার গোডাউনের উত্তর পাশে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পুলিশ সদস্যরা তাকে কুখ্যাত সন্ত্রাসী হাফিজুর রহমান মরা বলে শনাক্ত করেন।’

ঘটনাস্থল থেকে মরার লাশ ছাড়াও একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি এবং দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়।

যশোরে গোলাগুলিতে যুবক নিহত জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী বলেন, ‘রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনে পুলিশ। তার মাথার বাম পাশে একটি গুলি লাগে।’

হাসপাতালে আনার আনুমানিক আধাঘণ্টা আগে এই ব্যক্তির মৃত্যু হয় বলে ডা. ইউসুফের ধারণা।

পুলিশ বলছে, হাফিজুর রহমান মরা শহরের ষষ্ঠিতলাপাড়ার সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক, বিস্ফোরক আইনে অন্তত এক ডজন মামলা রয়েছে।

তিনি ষষ্ঠিতলাপাড়ার মৃত শফি মিয়ার ছেলে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম