সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় ৩টি মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৬, ২০:২২আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ২০:২৭

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় ৩টি মামলা সাতক্ষীরার কুশখালি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে নিহত মোসলেম উদ্দিন হত্যার ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার নিহত মোসলেম উদ্দীনের স্ত্রী মারুফা খাতুন বাদি হয়ে এই হত্যা মামলা দায়ের করেন। একই সময়ে বিজিবি বাদী হয়ে আরও দুটি মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন,সাতক্ষীরা সদর উপজেলার কাউনডাঙ্গা গ্রামের সাইদুর রহমান, একই গ্রামের আলি হোসেন, হাছান সরদার ও হওয়ালখালি গ্রামের আরিফুর রহমান।

সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা মামলার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, ‘বিএসএফের গুলিতে নিহত মোসলেম উদ্দীনের স্ত্রী বাদি হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। অপরদিকে বিজিবি বাদী হয়ে আরও দুটি মামলা দায়ের করেছেন।

আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওসি ফিরোজ হোসেন।

প্রসঙ্গত, ১৫ নভেম্বর মঙ্গলবার ভোরে কুশখালি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল মোসলেম উদ্দীন নিহত হন। নিহত মোসলেমউদ্দিন সদর উপজেলার পাঁচরকি গ্রামের বাসিন্দা।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের