খুলনায় বরফ কলে হামলায় তিন আনসার সদস্য আহত

খুলনা প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৬, ১২:০৮আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১২:০৮

খুলনা খুলনা মহানগরীর খানজাহান আলী (র.) সেতু সংলগ্ন এলাকার একটি বরফ কলে প্রতিপক্ষের হামলায় তিন আনসার সদস্য আহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও আনসারের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বটিয়াঘাটা উপজেলা আনসার কমান্ডার আব্দুর রউফ বলেন, পিসি নজরুল ইসলামের নেতৃত্বে ওই বরফকলে আনসারের ১০ জন সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

আহতরা হচ্ছেন মেহেদী মতিন, হারুনার রশিদ ও মো. জামাল উদ্দিন। আহতদের খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মেহেদী মতিনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আনসার ও পুলিশ সূত্রে জানা গেছে, খানজাহান আলী (র.) সেতু সংলগ্ন হাজী এ মালেক আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ নামের ওই বরফ কলটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির মালিক মরহুম হাজী আব্দুল মালেকের ছেলে নূর আলম। প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় সম্পদ পাহারার জন্য তিনি আনসার বাহিনীর ১০ জন সদস্য মোতায়েন রেখেছেন। শনিবার রাত পৌনে ৭টার দিকে ওই বরফ কলের মালিকানা দাবি করে মরহুম হাজী আব্দুল মালেকের ভাগ্নে বাহার উদ্দিন ৬০/৭০ জন লোক নিয়ে প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে আনসারের তিনজন সদস্যকে মারধর করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশারফ হোসেন বলেন, ‘বরফকলের মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন- 


জানুয়ারিতেই তৃণমূল আ. লীগে শুদ্ধি অভিযান

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম