এমপি আনার হত্যা চেষ্টা মামলা: আরও এক আ.লীগ নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৬, ২০:২৮আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ২০:২৮




এমপি আনার হত্যা চেষ্টা মামলা: আরও এক আ.লীগ নেতা আটক ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার হত্যা চেষ্টা মামলায় এবার আটক হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান অদু। সোমবার বিকালে উপজেলার কলাহাটা জেলা পরিষদ ডাকবাংলোর সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান (আশার আলো হোটেল) থেকে তাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ।


এ মামলায় পুলিশ এ পর্যন্ত তিন আওয়ামী লীগ নেতা ও একজন সরকারি কর্মচারীসহ মোট চারজনকে গ্রেফতার ও আটক করলো।
ওহিদুজ্জামান অদু কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির প্রচার সম্পাদক ও উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
এদিকে, গোপন একটি সূত্র জানায়, এ মামলায় কালীগঞ্জের দুই শীর্ষ স্থানীয় নেতাও জড়িত। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে তাদের নাম বেরিয়ে এসেছে। পুলিশ তাদের নজরদারিতে রেখেছে বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে। যেকোনও সময় তারাও গ্রেফতার হতে পারেন।
এমপি আনার হত্যা চেষ্টা মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের ১৬৪ ধারা জবানবন্দি মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য অদুকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়নি।
এ মামলায় প্রথমে গ্রেফতার করা হয় নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদকে। তার স্বীকারোক্তিতে গ্রেফতার করা হয় হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী (সার্ভেয়ার সহকারী) কওছার আলীকে। তাদের দেওয়া জবানবন্দিতে গ্রেফতার করা হয় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আজিজুর রহমান খানকে। আজকে আটক করা হলো সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান অদুকে।
উল্লেখ্য, ১ নভেম্বর দিবাগত রাতে ১৫ লাখ টাকার চুক্তিতে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যা প্রচেষ্টা চালায় আট দুর্বৃত্ত। এ ঘটনায় এমপি আনারের পিএস আব্দুর রউফ বাদী হয়ে ২ নভেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও তিনজনসহ মোট আটজনকে আসামি করা হয়।
/বিটি/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম