ঝিনাইদহে মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে পিটিয়েছে বখাটেরা

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ২০:৩৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ২০:৩৮

আহত মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ঝিনাইদহের কালীগঞ্জে অসিত কুমার সাহা (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা ও তার ছেলে কাত্তিক সাহাকে (২৮) পিটিয়েছে এলাকার বখাটে দুই যুবক। বুধবার দুপুরে উপজেলার বেথুলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।  আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালের দিকে বেথুলী পূজা মণ্ডপের কাছে আমি শুকানোর জন্য ধান নেড়ে দেই। দুপুরের দিকে একই এলাকার দিলীপ সাহার দুই ছেলে দিপংকর ও রাজা তাদের ধান ফেলে দেয়। এর প্রতিবাদ করলে ক্ষীপ্ত হয়ে দিপংকর ও রাজা আমাকে ও আমার ছেলে কাত্তিক সাহাকে কিল, ঘুষি ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে।’

ওই উচ্ছৃঙ্খল যুবকদের হামলায় মুক্তিযোদ্ধার একটি চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেলাল উদ্দীন সর্দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তার ছেলেকে মারপিট করার বিষয়টি থানার ওসিকে জানিয়েছি। এ ব্যাপারে ভুক্তভোগীরা মামলা করবেন।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযোদ্ধাকে মারপিটের বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে মামলা হলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/বিটি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের