খুলনা অঞ্চলে ৭৭ জন সেরা করদাতা পুরস্কৃত

খুলনা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ১৭:৫০আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:৫০

খুলনা খুলনা কর অঞ্চলের ১০ জেলায় চারটি ক্যাটাগরিতে ৭৭ জন করদাতাকে সেরা করদাতা হিসেবে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় আয়কর  সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সেরা করদাতাদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ নাগরিক সেবা পেতে খুলনা কর অঞ্চলের দুইজন করদাতাকে ট্যাক্স কার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

খুলনা কর বিভাগের সহকারী কর কমিশনার মো. খুরশীদ আলম  জানান, দীর্ঘ সময় কর প্রদানকারী দুজন, সর্বোচ্চ করদাতা তিনজন, সর্বোচ্চ মহিলা করদাতা একজন, ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা একজন করে প্রতিটি জেলায় মোট সাতজন করদাতাকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে। সে অনুযায়ী খুলনা বিভাগের ১০ জেলায় ৭০ জন ও খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সাতজনসহ ৭৭ জনকে সেরা করদাতা নির্বাচন করা হয়েছে।

খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার আবু নসর মো. মাহাবুবুজ্জামান জানান, দুটি ক্যাটাগরিতে দুজন করদাতাকে ট্যাক্স কার্ডধারী নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে ট্যাক্স কার্ডধারী হলেন কুষ্টিয়ার মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান। পাট শিল্প ক্যাটাগরিতে খুলনার ফুলতলা উপজেলার আইয়ান জুট মিলস লিমিটেডকে ট্যাক্স কার্ডধারী নির্বাচন করা হয়েছে। ট্যাক্স কার্ডধারী যেকোনও ব্যক্তি রাষ্ট্রীয় সব কাজে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ও খুলনা কর অঞ্চলের আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী জাতীয় আয়কর সপ্তাহ। দুপুর দেড়টায় বয়রাস্থ কর ভবনে প্রধান অতিথি হিসেবে জাতীয় আয়কর  সপ্তাহের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সংসদ সদস্য লায়লা আরজুমান বানু, খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান, খুলনা কর আপীল অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায়, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার আব্দুল মান্নান শিকদার ও খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনু হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর কমিশনার মো. ইকবাল হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কর কমিশনার মো. খুরশীদ আলম।

ট্যাক্সেস এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আল  ইমরান জানান, জাতীয় আয়কর সপ্তাহ উপলক্ষে ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সাতদিন আয়কর অফিস খোলা থাকছে। আয়কর সংক্রান্ত যেকোনও সেবা দিতে কর তথ্য ও সেবা কেন্দ্র রাখা হয়েছে। আয়কর সংক্রান্ত যেকোনও সেবা এই তথ্য কেন্দ্র থেকে পাওয়া যাবে। এছাড়াও আগত করদাতা ও দর্শনার্থীদের জন্য সপ্তাহব্যাপী নতুন টিআইএন রেজিস্ট্রেশন, অনলাইনে রিটার্ন পূরণের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড সরবরাহ, রিটার্ন ফরম পূরণে সকল সুবিধা প্রদান করা হচ্ছে।

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম