‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করা না হলে এই সরকারের পতন ঘটবে’

বাগেরহাট প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ২০:২৭আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ২০:২৭

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করা না হলে এই সরকারের পতন ঘটবে’ জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘রামপালের তাপ বিদ্যুৎকেন্দ্র বাতিল করা না হলে এই সরকারের পতন ঘটবে। ভারত যেখানে তাদের সুন্দরবনের ২৬ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎকেন্দ্র করতে দেয়নি সেখানে আমাদের সরকার সুন্দরবনের ১৪ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে ওয়ার্ড হ্যারিটেজ সুন্দরবনকে ধ্বংস করছে। ইউনেস্কোসহ সারা বিশ্বের পরিবেশবিদরা রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানিয়েছেন। কিন্তু সরকার কারও কথা শুনছে না।’

বৃহস্পতিবার বিকালে বাগেরহাট সার্কিট হাউজের সামনে রামপাল অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশ বাহিনী দিয়ে আমাদের নির্ধারিত স্থানে পূর্ব ঘোষিত সমাবেশ করতে দেওয়া হয়নি।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ‘১৬ কোটি মানুষের সঙ্গে চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এটি পুলিশি সরকার নয়, এটি গণতান্ত্রিক দেশ।’

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করা না হলে এই সরকারের পতন ঘটবে’ খোলা জায়গায় সমাবেশ করতে না পেরে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, কেন্দ্রীয় নেতা এম এ গোফরান, আতাউল করিম ফারুক, সিরাজ মিয়া, তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, লোকমান হাকিম, বাগেরহাট জেলা সভাপতি শেখ নজরুল ইসলাম প্রমুখ।

বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন চত্বরে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে জাসদের সমাবেশ স্থলে জেলা তাঁতীলীগ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দাবিতে পাল্টা সমাবেশ আহ্বান করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে জেলা ও পুলিশ প্রশাসন ওই স্থানে কাউকেই সমাবেশ করতে দেয়নি। 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, দুইপক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় কাউকেই অনুমতি দেওয়া হয়নি। তবে সার্কিট হাউজে জাসদ-এর কর্মসূচিতে আমরা কোনও বাধা দেইনি। 

/বিটি/

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম