প্রতিশোধ নিতেই শিশুকে গলাটিপে হত্যা করেন বাবা

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৬, ২০:৫৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ২০:৫৮

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জে শিশু সাজু (৭) হত্যার রহস্য উম্মোচন করা হয়েছে। বাবা আশরাফুলই গলাটিপে তার সন্তানকে হত্যা করেন বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকার করেছেন।

এসব তথ্য জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই  শুকুমার কুণ্ডু।

তদন্তকারী কর্মকর্তা জানান, গত ১৫ নভেম্বর শিশু সাজু নিখোঁজ হয়। পরদিন তার মৃতদেহ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের বাবুর বাগানে পাওয়া যায়। এ ঘটনায় সাজুর বাবা বাদী হয়ে একই এলাকার রবিউলসহ চারজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর বাদীর কথাবার্তা ও চালচলনে তদন্তকারী কর্মকর্তার সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বাদী নিজ শিশুকে হত্যার কথা স্বীকার করেন এবং ২১ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।

নিহত শিশু সাজুর বাবা আশরাফুল জবানবন্দীতে বলেন, প্রায় তিন বছর আগে একই গ্রামের রবিউল বিশ্বাসের সঙ্গে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। সেসময় রবিউল তার কাছ থেকে ৪০ হাজার টাকাও ধার নেন। পরে সেই টাকা ফেরত চাইলে তাকে মারপিটও করেন।

এ ঘটনায় রবিউল তার নিজ জমির সিম গাছ কেটে আশরাফুলের ঘাড়ে দোষ চাপান এবং স্থানীয় শালিসী সভায় আশরাফুলকে ২০ টাকা জরিমানা করা হয়। এতে আশরাফুল প্রতিহিংসা পরায়ন হয়ে রবিউলকে শায়েস্তা করার জন্য নিজ শিশু সন্তান সাজুকে হত্যা করে রবিউলদের বিরুদ্ধে মামলা দেন।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর শিশু সাজু নিখোঁজ হয়। পরদিন উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের বাবুর বাগানে তার মৃতদেহ পাওয়া যায়।

আরও পড়ুন:

শামীম ওসমান থাকলে ভালো, না থাকলে আরও ভালো: আইভী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম