মেহেরপুরে ইজিবাইক চালককে হত্যা: প্রধান আসামিসহ আটক ৫

মেহেরপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ১৬:৩৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৬:৩৩

মেহেরপুরে চাঞ্চল্যকর ইজিবাইক চালক খোকন খাঁ হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ কুষ্টিয়া ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। মেহেরপুরে ইজিবাইক চালককে হত্যা: প্রধান আসামিসহ আটক ৫

আটককৃতরা হলেন- সদর উপজেলার গোপালপুর রামনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলমগীর হোসেন (২৮),জিন্নাহ আলীর ছেলে মামুন (২২), আজিমদ্দিনের ছেলে ওয়াসিম শেখ (২৪), কুষ্টিয়া জেলার খলিসাকুণ্ডি গ্রামের সাত্তার আলীর ছেলে ফিরোজ আলী (২৩) ও খাইবার হোসেনের ছেলে কাবুল হোসেন (২৬)।

বুধবার বেলা ১২টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনিছুর রহমান সাংবাদিকদের জানান, গত ২৮ অক্টোবর মেহেরপুর শহরের ইজিবাইক চালক খোকনকে কয়েকজন ছিনতাইকারী তার ইজিবাইক ভাড়া করে সদর উপজেলার টেংরামারী মাঠ নিয়ে যায়। পরে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে হাত পা বেঁধে ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে তারা।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া আক্তার রুমা সদর থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেন। পরে পুলিশ হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি আলমগীরকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি আসামিদের কুষ্টিয়া ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদের আটক ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করে সদর থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। বুধবার আটককৃতদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মেহেরপুরে টেংরামারী মাঠ থেকে হাত পা বাঁধা অবস্থায় খোকন খাঁ নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত খোকন মেহেরপুর শহরের হোটেল বাজার পাড়ার জলিল খাঁর ছেলে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের