বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ২২:০৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২২:০৯

বাগেরহাট বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ফিরোজ (২২) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকালে বাগেরহাট-পিরোজপুর সড়কের মোড়েলগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ফিরোজ পিরোজপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোশারেফ হোসেনের ছেলে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক বাগেরহাট-পিরোজপুর সড়কের শ্রীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মটরসাইকেলের চালক ঘটনাস্থলে নিহত হন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম