ভেজাল রোধে ভ্রাম্যমাণ পরীক্ষাগার করা হবে: খাদ্যমন্ত্রী

যশোর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ১০:৩৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১০:৪০

ভেজাল রোধে ভ্রাম্যমাণ পরীক্ষাগার করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘নিরাপদ খাদ্যপ্রাপ্তি সবার সাংবিধানিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে। খাদ্য উৎপাদন থেকে তা খাবার টেবিল যাওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এজন্য সরকারের ৪৮০টি বিভাগ একত্রে কাজ করছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভেজাল রোধে দ্রুত ভ্রাম্যমাণ পরীক্ষাগার চালু করা হবে।’

খাদ্যে ভেজাল ও দূষণ প্রতিরোধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে যশোর শিল্পকলা একডেমিতে রবিবার ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরাপদ খাদ্য আইন পাশ করেছে। এতে মানুষের নিরাপদ খাদ্য পাওয়ার আইনি বৈধতা তৈরি হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি স্বপন কুমার ভট্টাচার্য বলেন, ‘মানুষের স্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা সেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। আশার কথা হচ্ছে বর্তমান সরকার সেই কাজটি করার উদ্যোগ নিয়েছে।’

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের