‘পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে খুন করি’

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ২০:০৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২০:২০

ঝিনাইদহ ঝিনাইদহ সদরের নিচপুটিয়া গ্রামের কৃষক মহিদুল ইসলাম হত্যার মূল পরিকল্পনাকারী স্ত্রী শাহানাজ পারভীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি জানান, পরকীয়ায় বাধা দেওয়ায় তিনি তার স্বামীকে খুন করেন। সোমবার বিকালে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালতে তিনি এ জবানবন্দি দেন।
এর আগে গত রবিবার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলা নিচপুটিয়া গ্রামের মাঠ থেকে মহিদুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকালে নিহতের বাবা আব্দুস সালাম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
র‌্যাব -৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, মামলা দায়েরের পর ঝিনাইদহ র‌্যাব-৬ মামলার তদন্ত শুরু করে। স্ত্রীর পরকীয়ার কারণে কৃষক মহিদুল হত্যার বিষয়টি বেরিয়ে এলে র‌্যাব তার স্ত্রী শাহানাজ পারভীনকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে সোমবার বিকালে বিচারকের সামনে স্বামীকে হত্যার দায় স্বীকার করেন তিনি।

র‌্যাব জানায়, ওই গ্রামের কাওসার আলীর ছেলে বকুলের সঙ্গে শাহানাজ পারভীনের দীর্ঘদিন পরকীয়া চলে আসছিল।বিষয়টি তার স্বামী জেনে ফেললে তাকে বাধা দেওয়া হয়। এর জেরে শনিবার রাতে মহিদুলকে খুন করে শাহানাজ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম