সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু নিহত

বাগেরহাট প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৪২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৪২

বাগেরহাট পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের উরুবাড়িয়া খালে র‌্যাব -৮ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

র‌্যাব কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে বনদস্যুদের ব্যবহৃত ১১ টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে বনদস্যুদের নাম ঠিকানা জানা যায়নি।

র‌্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকার বাদামতলী খালে র‌্যাব-৮ এর একটি দল টহলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে বনস্যুরা গুলিবর্ষণ শুরু করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়।

এসময় বনের মধ্যে তল্লাশি চালিয়ে ২টি মৃতদেহ এবং ১১টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

মেজর আদনান কবির আরও জানান, উদ্ধারকৃত মৃতদেহ, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ শরণখোলা থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন- 

ভেস্তে গেছে রোহিঙ্গা শুমারির কার্যক্রম!
শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের স্কুলব্যাগ বহনে নিষেধাজ্ঞা

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম