‘জঙ্গিদের দেশি-বিদেশি অর্থদাতাদেরও খুঁজে বের করা হবে’

বাগেরহাট প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ১৭:১১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৭:১১

বাগেরহাটে আইজিপি এ কে এম শহীদুল হক

পুলিশের মহাপরিচালক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিদের দেশি-বিদেশি অর্থদাতাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে স্থানীয় অনেককেই চিহ্নিত করা হয়েছে। বিদেশিদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।’

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, ‘আমরা জঙ্গিদের জঙ্গি হিসেবেই দেখি। এদের সংখ্যা খুব বেশি না। জঙ্গিদের শক্তি আমরা ভেঙে দিয়েছি। তারা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। জনগণের সম্পৃক্ততায় অল্প সময়ের মধ্যে আমরা এদের নির্মূল করতে সক্ষম হবো।’

তিনি বলেন,  ‘এখন জঙ্গিদের অনুসারীরা যেন মাথা ঝাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ইতিমধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতার জন্য। এই ধারা অব্যাহত রাখা হলে যারা ভুল পথে পা দিয়েছে তারা ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে আসবে। নতুন করে যেন কেউ জঙ্গিবাদে সম্পৃক্ত না হয় সেজন্য এই সচেতনতা কাজে আসবে। পাশাপাশি পুলিশ বাহিনীও তৎপর রয়েছে যেকোনও জঙ্গিবাদ মোকাবিলায়।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, বাগেরহাট পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম  টুকু, মুক্তিযোদ্ধা আ. জলিল, সদর উপজেলা পুলিশিং কমিটির সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

আরও পড়ুন:
'মা, আমি ভালো আছি, আল্লাহর পথে চলে গেলাম'

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী