আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যশোরে এরই মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা নির্বাচন কমিশন অফিসে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. হুমায়ন কবীর এ প্রতিক বরাদ্দ দেন। প্রার্থীরা প্রতীক নিয়ে যে যার এলাকায় চলে যান।
রিটার্নিং অফিসার জানিয়েছেন, চেয়ারম্যান পদে একক প্রার্থী আওয়ামী লীগ মনোনীত সাবেক এমপি শাহ হাদীউজ্জামান। এছাড়া সংরক্ষিত ৫টি ওয়ার্ডের মধ্যে ২ ও ৩ নম্বর ওয়ার্ডে দুজন একক প্রার্থী এবং ১৫টি ওয়ার্ডের মধ্যে ১ ও ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুজন একক প্রার্থী রয়েছেন।
এছাড়া সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৬ জন নারী প্রার্থী ও ১৩ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি জানান, প্রতীক বরাদ্দের পাশাপাশি নির্বাচনি আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়েছে। প্রতীক বরাদ্দ শেষে তারা আনুষ্ঠানিক প্রচারে নামতে পারবেন বলেও জানান তিনি।
/এসটি/








