কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৬, ২১:১৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ২১:২১

কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ৩ কুষ্টিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ইবি থানার মাছপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে ছাদিয়া আক্তার ছন্দা (১৫), তার মামা আব্দালপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও কুমারখালি উপজেলার ফজলু (৫০)। দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুট্টাবোঝাই একটি ট্রাক কুষ্টিয়া শহরের দিকে আসছিল। এসময় কুষ্টিয়া শহর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক মহাসড়ক দিয়ে শহরের চৌড়হাসের দিকে যাচ্ছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে ইজিবাইকটি আরেকটি ইজিবাইককে অতিক্রম করতে গিয়ে ট্রাকের মুখোমুখি হয়। এসময় ট্রাকের গতি থাকায় জোরে ব্রেক করলে সড়কের ডান পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে ইজিবাইক চাপা পড়ে। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি উদ্ধারের পর নিচ থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ইজিবাইকের চালককে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, নিহতদের লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম