বাংলাদেশ-ভারত কিশোর বাহিনীর যৌথ সাদা পতাকা মিছিল

বেনাপোল প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৬, ১৮:০২আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৮:০৫

বেনাপোল নোম্যানসল্যান্ডে বাংলাদেশ-ভারত কিশোর বাহিনীর মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী মিছিল বেনাপোলে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের কিশোর বাহিনীর যৌথ উদ্যোগে এক সাদা পতাকা মিছিল বের হয়। রবিবার সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে এই সাদা পতাকা মিছিলটি অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে বাংলাদেশ কিশোর বাহিনী ও ভারতের বনগাঁর সাবেক এমএলএ জ্যোতিময়ী শিকদারের নেতৃত্বে ২ টি মিছিল দু’দেশের নোম্যান্সল্যান্ডে একত্রিত হয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন।

এ সময় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, ‘বাংলাদেশ-ভারত ভূখণ্ড আর মানচিত্রের দিক দিয়ে আলাদা হলে ও বাঙালি এবং বাঙালি জাতি সব সময় যে কোনও সমস্যা একসঙ্গে মোকাবেলা করবে। আমাদের অন্তর আত্মা এক। তাই যে কোনও প্রকারেই হোক যৌথ উদ্যোগে আমরা মৌলবাদ ও সাম্প্রদায়িকতা রুখবই।

সাদা পতাকা মিছিলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বেনাপোলের সফল মেয়র আশরাফুল আলম লিটন, যশোরের কিশোর উপদেষ্টার হারুন-অর-রশিদ, মঞ্জুরুল আলম, বিশ্বাস স্বপন কুমার, সুশান্ত দাস ও দেবাশীষ রায়। অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের বনগাঁর সাবেক এমএলএ জ্যোতিময়ী শিকদার, রাজ্যের মুখ্য সংগঠক-পীযুষ ধর ও তাপস কুমার প্রমুখ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম