পুলিশ হেফাজতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৬, ০০:২১আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ০০:২৪

কুষ্টিয়া কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে আবুল কাশেম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে সদর উপজেলার কবুরহাট খলিফা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম আলী ওই গ্রামের জেহের আলীর ছেলে।
নিহতের বড় ছেলে হাবিবুর বলেন, বিকালে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা হাসপাতালে দেখতে আসি।
তিনি দাবি করেন, তার বাবার প্রতিবেশী আনজেলের সঙ্গে জমি নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আনজেল পুলিশকে টাকা দিয়ে নির্যাতন করে এ ঘটনা ঘটিয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বপালনকারী চিকিৎসক ফারুক আহমেদ জানান, অসুস্থ অবস্থায় কাশেমকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। সেসময় তার শ্বাসকষ্ট ছিল। রোগ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা করার নির্দেশনা দিয়ে হাসপাতালের ইনডোরে ভর্তি করা হয়। পরে ৬টা ২০ মিনিটে তিনি মারা যান।

কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজ আল আসাদ বলেন, বেশ কয়েক বছর আগে কবুরহাট এলাকায় একটি সরকারি জমি আমজেদ হোসেন ও তার স্ত্রীকে বন্দোবস্ত দেওয়া হয়। পরে আবুল কাশেম দাবি করেন এটা তাদের জমি। এনিয়ে মামলাও হয়। মামলায় দুবার আবুল কাশেম হেরে যায়। রবিবার ওই জমিটা আমজেদ পরিবারকে বুঝিযে দেওয়া হয়। এসময় আবুল কাশেম ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালায় ও ঘরের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ আবুল কাশেমকে ধরে নিয়ে আসার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, জমিজমা সংক্রান্ত এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তিনি নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম