কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের পাঁচদিন পর ইমরান হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মুন্সীপাড়া পদ্মা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইমরান হোসেন উপজেলার বারমাইল টিকটিকি পাড়া গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন খন্দকার জানান, ২৩ ডিসেম্বর সন্ধ্যায় ইমরান ভেড়ামারা বারমাইল বালিরঘাট এলাকা থেকে নিখোঁজ হয়। বুধবার তার ক্ষতবিক্ষত লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিখোঁজ ইমরানের বাবা ইয়ারুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে ভেড়ামারা থানায় মামলা করলে পুলিশ একজনকে গ্রেফতার করে।
/বিটি/








