‘খুলনা শিপইয়ার্ড যুদ্ধজাহাজ রফতানির সক্ষমতা অর্জন করবে’

খুলনা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৬, ১৯:২৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৯:২৪

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ খুলনা শিপইয়ার্ড যুদ্ধজাহাজ নির্মাণের পাশাপাশি বাণিজ্যিক ও অন্যান্য জাহাজ নির্মাণ করে অচিরেই বিদেশে রফতানি করার সক্ষমতা অর্জন করবে, বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মাণাধীন দুটি লার্জ পেট্রোল ক্রাফটের প্রথমটির লঞ্চিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই সম্ভাবনাকে যথাযথ কাজে লাগাতে হবে। পাশাপাশি সমুদ্রগামী জাহাজ নির্মাণ করে দেশের অফুরন্ত সমুদ্রসম্পদ আহরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতা বাড়াবে।’
খুলনা শিপইয়ার্ডে নির্মিত এই লার্জ পেট্রোল ক্রাফট যুদ্ধ জাহাজ ‘বানৌজা দুর্গম’ একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। এ জাহাজে রয়েছে সারফেস টার্গেটের জন্য ৭৬ মি.মি ও ৩০ মি.মি. গান। সারমেরিনের বিরুদ্ধে ব্যবহারের জন্য টর্পেডো লঞ্চার, সোনার সার্ভেল্যান্স রাডারসহ কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম। সর্বোচ্চ ২০ নটিক্যাল মাইল গতি ও ২০০০ নাটিক্যাল মাইল সক্ষমতা সম্পন্ন জাহাজটি ৬৪দশমিক ২০ মিটার দৈর্ঘ্য, ৯ মিটার প্রস্থ। এর গভীরতা ৫ দশমিক ২৫ মিটার। জাহাজটি চায়না ক্লাসিফিকেশন সোসাইটির মাধ্যমে ক্লাসিফাইড করা হয়েছে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম