যশোর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে ফের জাহিদ হাসান টুকুন ও এসএম তৌহিদুর রহমান বিজয়ী হয়েছেন। এছাড়া দফতর সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অনলাইন নিউজপেপার বাংলা ট্রিবিউনের যশোর প্রতিনিধি তৌহিদ জামান।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। ৮৮ জন ভোটারের মধ্যে ৮৭ জন তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। বিকালে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাড. কাজী আবদুস শহিদ লাল ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী একরাম-উদ-দ্দৌলা পেয়েছেন ৩০ ভোট। সহ-সভাপতির দুটি পদে বিজয়ী হলেন মনোতোষ বসু (৫২) এবং আনোয়ারুল কবির নান্টু (৪৫)। সম্পাদক পদে বিজয়ী এসএম তৌহিদুর রহমান পেয়েছেন ৪৭ ভোট। প্রতিদ্বন্দ্বী আহসান কবীর পেয়েছেন ৪০ ভোট। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী এইচআর তুহিন ও জুয়েল মৃধা পেয়েছেন যথাক্রমে ৫২ ও ৪১ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন কাজী আশরাফুল আজাদ, তার প্রাপ্ত ভোট ৪৬; প্রতিদ্বন্দ্বী ওহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪০ ভোট। দফতর সম্পাদক পদে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তৌহিদ জামান। তার প্রতিদ্বন্দ্বী দেওয়ান মোর্শেদ আলম পেয়েছেন ৩৯ ভোট।
৬টি সদস্য পদে বিজয়ী হয়েছেন ফিরোজ গাজী (৫৬), সাইফুল ইসলাম সজল (৫৩), তহীদ মনি (৫২), আমিনুর রহমান মামুন (৪৭), সাজ্জাদ গণি খান রিমন (৪১) ও আব্দুল কাদের (৩৯)।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইতোপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মিজানুর রহমান মুন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে অ্যাড. কাজী আব্দুস শহীদ লাল, সদস্যসচিব হিসাবে মোস্তাফিজুর রহমান কাবুল, প্রিজাইডিং অফিসার হিসেবে নাজিমউদ্দিন দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন:
হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
/বিটি/








