খুলনায় আ. লীগ নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে নারীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৬, ১২:৫৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৩:৫০

জেড এ মাহমুদ ডন

খুলনা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের নেতা জেড এ মাহমুদ ডনকে (৪৫) লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী এক নারীর গায়ে লেগে তার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় এই ঘটনা ঘটে।

খুলনার শিতলাবাড়ি মন্দিরের সামনে ডনের ওপর হামলার এই ঘটনা ঘটেছে। গুলিতে নিহত নারীর নাম সিপ্রা রানি (৫০)।

বাংলা ট্রিবিউনকে জেড এ মাহমুদ ডন জানান, সকালে বাসা বের হয়ে শিতলাবাড়ি মন্দিরের সামনে এসে অবস্থান করছিলেন তিনি। ওই সময় ছয় হামলাকারী দুটি মোটর সাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে দুইবার গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী এক নারীর গায়ে লাগে। হামলাকারীরা এসময় দ্রুত পালিয়ে যায়।   ঘটনাস্থলে ডনসহ স্থানীয় বাসিন্দারা

২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শমসের আলী মিন্টু এই ঘটনা নিশ্চিত করে জানান, তার অফিসের সামনেই এই ঘটনা ঘটেছে। ২৭ ও ২৪ নম্বর ওয়ার্ডের অফিস কাছাকাছি দূরত্বে। তিনি বলেন, ‘জেড এ মাহমুদ ডন অল্পের জন্য আজ রক্ষা পেয়েছেন। ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। শুনে সেখানে গিয়েছি।’

খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গুলির ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সিপ্রা রানিকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বেলা সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য এর আগে আরও দুইবার ডনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। তখনও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ মীজানুর রহমান মীজান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই হামলার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের বিচার দাবি করেছেন।

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম